মেদিনীপুরের রামনগরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত দু’পক্ষের ৮ জন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ মার্চ: মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকার রামনগরে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত দুপক্ষের ৮ জন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত বিজেপি সমর্থকের অভিযোগ, মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে হাতিহলকার কাছে তৃণমূল কর্মীরা পথ আটকে বিজেপি কর্মীদের মারধর করে।

অন্যদিকে গুরুতর আহত এক তৃণমূল কর্মীর পাল্টা অভিযোগ, এদিন সন্ধ্যায় স্থানীয় তৃণমূল কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করার সময় আচমকাই কার্যালয়ে ঢুকে হামলা চালায় বিজেপি কর্মীরা। ঘটনায় গুরুতর আহত হয় তৃণমূলের ৫ কর্মী। এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ পিকেটিংও করা হয় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *