মেদিনীপুর পৌরসভা নিজেদের দখলে রাখতে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারে জোর তৃণমূলের

জে মাহাতো, আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি:
মেদিনীপুর পৌরসভা দখলে রাখতে জেলা তৃণমূল নেতৃত্ব ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারে জোর দিচ্ছেন। অন্য দলের প্রার্থীদের টেক্কা দিতে কর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত দলীয় প্রার্থীদের সমর্থনে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। ২৭ ফেব্রুয়ারি পৌর ভোট আর তার আগে কোমর বেঁধে প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। 

প্রার্থীরা কর্মীদের নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সমর্থনের প্রার্থনা নিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পৌরসভাই ছিল তৃণমূলের দখলে। সেই গৌরব পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন শাসকদলের নেতা নেত্রীরা। অন্যান্য দিনের মতো আজ শুক্রবারও সকাল থেকে মেদিনীপুর শহরের ২৫ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের নিয়ে শহরের অলিগলি চষে বেড়িয়েছেন স্থানীয় বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া। সঙ্গে ছিলেন জেলার দুই কো- অর্ডিনেটর মানস ভুঁইঞা এবং অজিত মাইতি সহ শহর ও জেলার অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *