স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মে:
নারদ মামলায় সোমবার দুপুরে সিবিআই গ্রেফতার করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এদিন সকালে কোলকাতায় সিজিও কমপ্লেক্সে চূড়ান্ত জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। এরপর তোলপার হয়ে উঠে রাজ্য রাজনীতি। ক্ষুদ্ধ হয়ে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা। অনৈতিক ভাবে বিধানসভার স্পিকারের অনুমতি না নিয়ে রাজ্যের মন্ত্রী ও বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে সমগ্র রাজ্যের ও অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইটাহারেও ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করল ইটাহার ব্লকের বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলার পর ইটাহারের নব নির্বাচিত বিধায়ক মোশারফ হুসেনের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়। মূলত, বিজেপির অঙ্গুলি হেলনে ও বিজেপি আশ্রিত রাজ্যপালের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই এই কাজ করছে। যতক্ষণ না তাদের নেতাকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ এই ভাবে আন্দোলন চালাবে তৃণমূল বলে জানা যায়।

পাশাপাশি বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থক সহ ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন আরও অভিযোগ করে বলেন, বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য দখল করতে না পেরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে
সিবিআইকে লেলিয়ে দিয়ে এই ভাবে বদলা নিচ্ছে, আর রাজ্যপাল সংবিধানে থেকে বিজেপির হয়ে কাজ করছে আর সিবিআইকে বিজেপির হাতিয়ার করে মাঠে নামিয়ে অগণতান্ত্রিক ভাবে আমাদের মন্ত্রী ও বিধায়কদের গ্রেপ্তার করল। আমরা ধিক্কার জানাই বিজেপির এই রাজনীতিকে।এমন অবস্থায় আমরা কোনও রকম আন্দোলনের মধ্যে নেই, আমরা এই করোনা মোকাবিলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে কর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছি। তবুও কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নিজেরাই কিছু এলাকায় পথে নেমেছে আমাদের রাজ্য ও জেলা নেতৃত্ব এবং আমি নিজেও সকল ইটাহার বাসীকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি। আমাদের আইনের উপর আস্থা আছে আগামী দিনে রাজ্য নেতৃত্বের নির্দেশে আগামী দিনের কর্মসূচি হবে।


