চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পড়েছে উত্তর ২৪ পরগনার তিয়াসা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি:
ইউক্রেনে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়তে গিয়ে যুদ্ধে আটকে পড়লো উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের বাসিন্দা বছর ২১ এর ছাত্রী তিয়াসা বিশ্বাস। ২০১৯ সালে ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়তে গিয়েছিল তিয়াসা। তবে এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে আটকে পড়েছেন তিয়াসা, উৎকণ্ঠায় গোটা পরিবার।

পেশায় চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস বসিরহাট স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমওএইচ, শ্যামলবাবু জানান, যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই আগে থেকেই আগামী ৬ তারিখে তার ফেরার কথা ছিল। কিন্তু বর্তমানে যুদ্ধর কারণে তার এই মুহূর্তে দেশে ফেরা অথই জলে। মেয়ের এই পরিস্থিতিতে উৎকণ্ঠায় রয়েছেন গোটা পরিবার। আজ সকালেই মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে তিয়াসর পরিবারের। সে জানিয়েছে, তাঁরা এখন একটি বাঙ্কারে আশ্রয় নিয়ে রয়েছেন। সকালে যুদ্ধ আক্রমণের সতর্কতামূলক সাইরেনের শব্দে তারা বাঙ্কারে আশ্রয় নেয়, কিছু সামান্য খাবার-জল এবং এটিএম পরিষেবা সঠিক না থাকায় সমস্যায় রয়েছে তাঁরা। কিভাবে তারা এখন দেশে ফিরবে তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছেন তিয়াসার বাবা ডা: শ্যামল কুমার বিশ্বাস, বাড়ির মেয়ে বাড়িতে ফিরে না আসা অব্দি উৎকণ্ঠায় রয়েছেন এই পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *