পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে হল দেবীপক্ষের সূচনা। এখন দেবী দুর্গার আবাহনের প্রস্তুতিতে ব্যস্ত মেদিনীপুর শহরের সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব ২০২২ কমিটি। সর্বজনীন দুর্গোৎসব এই বছর ৭১ তম বর্ষে পদার্পণ করল।

এখন সমস্ত পুজো কমিটিগুলিই শেষ মুহূর্তের কাজ শেষ করতে তুমুল ব্যস্ত৷ ব্যতিক্রম নয় মেদিনীপুর শহরের সোয়ান্স কম্পাউন্ড (হাতার মাঠ) সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব-২০২২ কমিটি। কমিটির প্রতিনিধি তাপস সিনহা জানিয়েছেন, এ বছর পুজোর মোট বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা। এবছরের থিম ‘আমরা স্বাধীন’। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ১৯০ বছরের পরাধীনতার ইতিহাস তুলে ধরা হবে। কারণ দেশের নুতন প্রজন্মের জন্য দেশের স্বাধীনতা আন্দোলনে নানা বিপ্লবীর ইতিহাস তুলে ধরা হবে। এই থিম নিয়েই মহামায়ার আবাহনে রত হবেন উদ্যোক্তারা। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির কার্যকর্তা তাপস সিনহা, শান্তুনু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

