হাতে বন্দুক উঁচিয়ে দাবাং স্টাইলে ছবি, গ্রেফতার শান্তিপুরের তিন যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ অক্টোবর: খবরের জেরে নড়েচড়ে বসলো প্রশাসন। দাবাং স্টাইলে পোজ দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র সহ ছবি পোষ্ট করেছিল ৩ যুবক। অবশেষে তাদের গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ওই তিন যুবকের নাম রাহুল মাহাতো, শংকর মাহাতো এবং রাধেশ্যাম মাহাতো। গত শনিবার গভীর রাতে শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে এবং রবিবার তাদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে আরো জানা যায়, অভিযুক্ত তিন যুবক ডাকাতির পরিকল্পনা করেছিল। তাছাড়াও বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করছিল। পুলিশের এই তৎপরতায় তিন যুবকের গ্রেপ্তারের পর স্বস্তিতে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *