সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ জুলাই:
পুনর্যাত্রার সাত সকালেই বেআইনি মদের ঠেকে হানা পুলিশের। আজ জেলাজুড়ে এই অভিযান চালানো হয়। ওন্দা, সিমলাপাল, বিষ্ণুপুর, বেলিয়াতোড় ও কোতুলপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার লিটার মদ উদ্বার করে পুলিশ। এর বেশীরভাগই নষ্ট করে দেওয়া হয়েছে। এই খবর জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস। তিনি জানান, জেলাজুড়ে এই অভিযানে চারজনকে গ্ৰেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, জেলার বেশ কিছু এলাকায় বেআইনি চোলাই মদ তৈরী করে তা বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চোলাই মদকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপও ও বৃদ্ধি পাচ্ছে। পুলিশের এই অভিযানে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।


