শালবনীর ঢেংবহড়া হাই স্কুলে স্টাফ রুমের ছাদের চাঙড় ভেঙ্গে জখম ৩ শিক্ষক

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: স্কুল চলাকালীন শালবনী ব্লকের ঢেংবহড়া হাই স্কুলের স্টাফ রুমের ছাদের চাঙ্গড় ভেঙ্গে জখম হয়েছেন এক শিক্ষিকা ও দুই শিক্ষক। আজ সোমবার বেলা ১১:৩০টা নাগাদ টিচার্স কমন রুমের ছাদের চাঙড় হঠাৎ ভেঙ্গে পড়ে। তাতে আহত হন এক শিক্ষিকা সহ দুই শিক্ষক।

সুত্রে জানা যায়, শালবনির ওই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চলাকালীন নবনির্মিত ভবনের ছাদের চাঙড় ভেঙ্গে পড়ে। শিক্ষক শিক্ষিকারা ওই সময় টিচার্স কমন রুমে বসেছিলেন। ছাদের ভাঙ্গা অংশ শিক্ষক-শিক্ষিকাদের মাথায় হুড়মুড়িয়ে আছড়ে পড়ে।আহত তিন জন শিক্ষক শিক্ষকা হলেন নিখিল পাল, হেমন্ত নায়েক ও দোয়েল সিনহা। তাদের সঙ্গে সঙ্গে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায়  শালবনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *