আমাদের ভারত, মালদা, ২০ জানুয়ারি: আগ্নেয়াস্ত্র সমেত তিন ডাকাতকে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ। জানাগেছে ধৃত তিন জনের নাম গৌড় সরকার (৩০), সঞ্জয় মন্ডল (৩৪) ও উজ্জ্বল বিশ্বাস (২৯)। তারা গোজেলেরই বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে গাজোলের পাঁচপাড়ায় জাতীয় সড়কের পাশে ফুটবল ময়দানে অভিযান চালায় পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে সেখানে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল উপস্থিত ছিল। যদিও সেখানে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকিরা পালিয়ে যায়। ধৃত তিনজনকে আজ মালদা জেলা আদালতে পাঠানো হয়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার, একটি কার্তুজ, একটি ছুরি ও লাঠি উদ্ধার হয়েছে।

