আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ জুলাই: বৃহস্পতিবার ভোররাতে কাঁচরাপাড়া ভূতবাগান এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করলো বীজপুর থানার পুলিশ। ধৃত তিনজনকেই বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে কাঁচরাপাড়া ভূত বাগান এলাকায় তিন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছিল, গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই বীজপুর থানার পুলিশ ওই এলাকায় হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে। এই তিনজন সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে মনে করছে পুলিশ। এদের মধ্যে ভগীরথ মজুমদার, বিনোদ সাউ, শিশির রায় প্রত্যেকেই কাঁচরাপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠালো বীজপুর থানার পুলিশ।


