ছিনতাই করতে এসে জীবনতলায় পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৪ আগস্ট: টাকা ছিনতাই করতে এসে পুলিশের হাতে ধরা পড়ে গেল ছিনতাইবাজদের একটি দল। গ্রেফতার তিন ছিনতাইবাজ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায়। ধৃতদের নাম ইন্দ্রনীল মণ্ডল, সুমন জানা ও মধুসূদন নস্কর। ধৃতদের কাছ থেকে চারটে পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জীবনতলা এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীর দলটি। গোপন সূত্রে সেই খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপ ও জীবনতলা থানার পুলিশ যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে এই তিন দুষ্কৃতীকে। ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *