বহরমপুরে ভ্যাকসিন নিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের তিন জনের

আমাদের ভারত, বহরমপুর, ১০ আগস্ট: ভ্যাকসিন নিতে যাওয়ার সময় বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাত সকালে বহরমপুর থানার চুঁয়াপুর ৩৪ নং জাতীয় সড়কের উপরে।

স্থানীয় সূত্রে খবর, বহরমপুর থানার ৯ নং মনীন্দ্রনগর এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা, সুপ্রিয়া সাহা ও গোপাল দত্ত নামে একই পরিবারের ৩ জন স্বামী, স্ত্রী ও শ্বশুর সবাই একটি বাইকে চেপে ৩৪ নং জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল ভ্যাকসিন নিতে। সেই সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ৩ জন। তাদের উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। একই পরিবারে তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *