জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ আগস্ট: মেদিনীপুরে গুলি চালানোর ঘটনায় ফেরার থাকা বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার পুলিশ সুপার দিনেশ কুমার সাংবাদিক বৈঠকে জানান, গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্ত সৌরভ ঘোষ, সাহিল ঘোষ ও ধীমান ঘোড়ইকে আদালতে পাঠানো হয়েছে। তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হবে। অভিযুক্ত তিনজনের কাছ থেকে তিনটি দেশি বন্দুক, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ২৬ কেজি মাদক দ্রব্য এবং বাইক উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে মেদিনীপুরের দুটি স্থানে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এর পরপরই পুলিশ মোটা রাজা নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার রাতে ফেরার থাকা বাকি তিন অভিযুক্তকেও পুলিশ গ্রেফতার করল।

