তেজস্ক্রিয় পদার্থ বিক্রির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতি গ্রেফতার বর্ধমানের পারবীরহাটা এলাকা থেকে

আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ১৬ মে: বমাল সহ তিন দুষ্কৃতি ধরা পড়লো পুলিশের জালে। একটি তেজস্ক্রিয় পদার্থ বিক্রি করার উদ্দেশ্যে ধৃত তিনজন বর্ধমান শহরের পারবীরহাটায় জড়ো হয় রবিবার রাতে।এসটিএফের কাছে আগাম খবর ছিল। তারা বর্ধমান থানার পুলিশের সাহায্য নিয়ে তিনজন দুষ্কৃতিকে রবিবার রাতে গ্রেপ্তার করে শহরের পারবীরহাটা এলাকা থেকে।

ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল জানান, ধৃতদের নাম আশীষ বানার্জি, নিমাই দাস এবং পার্থ পাল। ধৃতদের বাড়ি পূর্ব বর্ধমানের রায়না, হুগলি এবং বর্ধমান শহরে। এসটিএফের কাছে খবর ছিল এই দুষ্কৃতিরা বর্ধমানের এক ব্যক্তিকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে তেজস্ক্রিয় পদার্থ বিক্রি করার উদ্দ্যেশ্যে জড়ো হয়েছে। এসটিএফ বর্ধমান থানার পুলিশকে সাথে নিয়ে এই অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে ৯৪৩ গ্রাম ওজনের একটি ধাতু উদ্ধার করে পুলিশ। ধাতুটি কোনো তেজস্ক্রিয় পদার্থ কি না তা পরীক্ষার জন্য পাঠাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান এই দুষ্কৃতিরা কোনো প্রতারণা চক্রের সাথেও যুক্ত থাকতে পারে। ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে সোমবার তাদের বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *