একই পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুনের ঘটনায় চাঞ্চল্য নদীয়ায় পলাশীপাড়ায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ মে: একই পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে কুপিয়ে খুন। বাবা মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া থানার রানীনগর তুত বাগান এলাকায়।

জানা যায়, ওই এলাকার বাসিন্দা ডোমন রাজোয়ার (৬৩) এবং তার স্ত্রী সুনিতা রাজোয়ার (৫৫) এবং তার মেয়ে মালা মন্ডল একই বাড়িতে থাকতেন। জানা গেছে, বেশ কয়েক বছর আগে তাদের মেয়ে মালা রাজোয়ারের (২৮) বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। জানা যায় তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই কারণে মালা সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন। মালা রাজোয়ারের তিনটি সন্তান রয়েছে। গতকাল রাতে প্রতিদিনের মতো তারা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কয়েক জন দুষ্কৃতী চড়াও হয় ডোমন রাজোয়ারের বাড়িতে। ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ডোমন রাজোয়ার এবং সুমিতা রাজোয়ারকে গলার নলি কেটে খুন করে দুষ্কৃতীরা। এর পরে বিষয়টি বুঝতে পেরে মালা রাজোয়ার বাড়ি থেকে বেড়িয়ে পালাতে যায়। ঠিক তখনই দুষ্কৃতীরা তাকে পিছনে ধাওয়া করে এলোপাথাড়ি কোপাতে থাকে। আওয়াজ পেয়ে প্রতিবেশীরা উঠে দেখে দুষ্কৃতীরা পালিয়েছে এবং বাইরে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় মালা রাজোয়ার। এরপরে ঘরে গিয়ে দেখেন তার বাবা-মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। যদিও ওই তিন শিশু কন্যাকে কোনো আক্রমণ করেনি দুষ্কৃতীরা।

এরপরই এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় পলাশীপাড়া থানায়। পুলিশ এসে মৃতদেহগুলিকে রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। যদিও কি কারণে এই অমানবিক ঘটনা তা এখনও স্পষ্ট নয়। মৃত মালা রাজোয়ারের স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এই কারণেই সে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়েছিল? না কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *