জমি বিবাদের জের, শান্তিপুরে প্রতিবেশী যুবকের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত বৃদ্ধ বৃদ্ধা সহ একই পরিবারের ৩ জন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ ফেব্রুয়ারি: জমি বিবাদের জেরে প্রতিবেশী পরিবারের এক যুবকের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত একই পরিবারের বৃদ্ধ-বৃদ্ধা সহ এক যুবক। শান্তিপুরের বেলঘড়িয়ার ১ নম্বর পঞ্চায়েতের পুমুলিয়া এলাকার ঘটনা।

ওই পরিবারের যুবক সাহেব মন্ডলের অভিযোগ, তাদের জমিতে গাছের পাতা পড়া নিয়ে কথা কাটাকাটি হয় প্রতিবেশী এক পরিবারের সাথে। এরপরেই রবিবার রাত ৮.৩০ নাগাদ ওই পরিবারের এক যুবক মদ্যপ অবস্থায় দলবল নিয়ে এসে বাড়িতে চড়াও হয়। এরপর হামলা চালায় তাদের উপর, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তার ঠাকুরমা এবং দাদুকে। সাহেব মন্ডল ঠেকাতে গেলে তাকেও কোপ মারে বলে অভিযোগ। এর পরেই সাহেব মন্ডল চেঁচামেচি করতেই বাড়ি থেকে পালিয়ে যায় ওই মদ্যপ যুবকের দল। সাহেব মন্ডল আক্রান্ত অবস্থায় তার দাদু এবং ঠাকুমাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন সাহেব মন্ডল ও তার দাদু ও ঠাকুমা। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান অভিযোগকারী সাহেব মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *