আমাদের ভারত, আরামবাগ, ৬ জানুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় গোঘাটের বকুলতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চার চাকা গাড়ি আরামবাগ থেকে কামারপুকুরের দিকে যাবার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পথ চলতি তিন জনকে ধাক্কা দেয়। পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি গোঘাট থানায় খবর দেয়।
ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে গোঘাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত একজনের শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যদিও পরে পুলিশ এলাকা নিয়ন্ত্রনে আনে।

