জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ অক্টোবর: বৃহস্পতিবার দুপুরে পিংলা ব্লকের ধনেশ্বরপুর ৩ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও দলীয় শাখা সংগঠনের সহযোগিতায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার প্রায় সাড়ে তিনশো মানুষ তৃণমূলে যোগদান করেন। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চহৎ হাইস্কুল মাঠে। এই অনুষ্ঠানে দলীয় নেতা কর্মীদের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, দলের ব্লক সভাপতি সেক সবেরাতী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
অনুষ্ঠানে পিংলার প্রায় ২০০ জন সাাঁওতাল সম্প্রদায়ের মানুষ এবং ১৫০ জন অন্যান্য সম্প্রদায়ের মানুষ বিধায়ক অজিত মাইতির হাত ধরে তৃণমূলে যোগদান করে। অনুষ্ঠানে দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

