পুরুলিয়া- রঘুনাথপুর- ঝালদার তিন প্রাক্তন পুরপ্রধানেরই হার

সাথী দাস, পুরুলিয়া, ২ মার্চ: এক সময় ক্ষমতার শীর্ষে ছিলেন এঁরা। পুরসভার প্রথম নাগরিক ছিলেন তাঁরা, এবারের ভোট যুদ্ধে পরাজিত হলেন তিন জনই। প্রথম জন পুরুলিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান ছয় বারের কাউন্সিলর বর্ষীয়ান রাজনীতিক শামিম দাদ খান। তিনি এবার তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং হাত ছাপ নিয়েই পুরুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। সেখানে পুত্রসম তৃণমূল প্রার্থী ফয়জল কামাল আশরাফের কাছে পরাজিত হন।

দ্বিতীয় জন রঘুনাথপুর পুরসভার মদন বরাট। তিনিও একাধিক বার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। শাসক তৃণমূলের প্রার্থী হয়েও এবারে হারতেই হল তাঁকে।

তৃতীয় জন ঝালদার প্রদীপ কর্মকার। তিনিও পুরপ্রধান ছিলেন। জোড়া ফুল প্রতীক নিয়েও হারতে হয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *