আমাদের ভারত, ২২ জানুয়ারি: বৃহস্পতিবার রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি প্রথমেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তারপর তিনি সমাজের তিন বিশিষ্ট ব্যক্তিকে বিজেপি পরিবারে স্বাগত জানান।
এই তিন জন হলেন, ১) রাজ্যের শিক্ষা বিভাগের প্রাক্তন সিনিয়র স্পেশাল সেক্রেটারি অলকেশ প্রসাদ রায়, ২) বিশিষ্ট চিকিৎসক ড: তপন কুমার রায় ও এসবিআইয়ের প্রাক্তন জেনারেল ম্যানেজার ও বিশিষ্ট শিক্ষাবিদ জয়প্রকাশ মিশ্র। জয়প্রকাশবাবুর বাবা ঘনশ্যাম মিশ্র ছিলেন উত্তরবঙ্গের শ্রমিক সংগঠনের নেতা।
শমীকবাবু বলেন, “পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তাঁরা পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থার পরিবর্তন চেয়ে বিজেপিতে যোগদান করবেন।”

