বালি বোঝাই ট্রাক্টর সহ তিন চালক গ্রেফতার পুরুলিয়ার টামনায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৪ এপ্রিল: অবৈধভাবে বালি তোলার অভিযোগে তিন ট্রাক্টর চালককে গ্রেফতার করল টামনা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বালি সহ তিনটি ট্রাক্টর।

গোপন সূত্রে খবর পেয়ে টামনা থানার পুলিশ বালিগাড়া গ্রামের কাছে বালি ভর্তি ট্রাক্টরগুলিকে আটকে কাগজ যাচাই করতে গেলে ট্রাক্টরগুলি ধরা পড়ে যায়। দেখা গেছে তাদের কাছে কোনও বৈধ চালান ছিল না। তখনই ট্রাক্টরসহ চালকদের আটক করে থানায় নিয়ে যায়।

জানাগিয়েছে, ওই ট্রাক্টরগুলি করে কাঁসাই নদী থেকে বালি তুলে বিক্রির জন্য নিয়ে যাওয়া যাচ্ছিল। ধৃতদের বিরূদ্ধে ভারতীয় দণ্ডবিধির খনি এবং খনিজ আইন ও জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হলে তাদের জেল হেফাজত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *