মানবাজারে বিজেপি কর্মী খুনে গ্রেফতার তিন

সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুন: মানবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সৌমিত্র ব্যানার্জি, ভৈরব বাউরি এবং বিশ্বজিৎ। প্রথমজনের বাড়ি মানবাজার থানার গোপালনগরে। বাকি দুজনের বাড়ি ওই থানা এলাকারই জবলা গ্রামে।

প্রসঙ্গত, শনিবার সকালে খাটছিরি এলাকার একটি কার্লভাটের নিচে পুঞ্চা থানার পাড়ুই গ্রামের বাসিন্দা ওই বিজেপি কর্মী মানস মাহাতোর(৩০) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ২০১৮ সালে পাড়ুই গ্রামেরই তৃণমূল কর্মী পিন্টু সাহা হত্যাকান্ডে অভিযুক্ত ছিলেন মানস মাহাতো। কিছুদিন জেলও খেটেছেন। পরে জামিনে মুক্তি পান।

জেলা পুলিশ সুপার এস সেলভামুরগণ বলেন, মৃত এবং ধৃতরা সবাই পূর্ব পরিচিত এবং বন্ধু। ওই রাতে তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। একসঙ্গেই থাকার সময় বচসা হয় নিজেদের মধ্যে। উত্তেজিত হয়ে ইঁটের টুকরো দিয়ে মানস মাহাতকে আঘাত করে। তার পরই মারা যান তিনি।

তদন্ত করে সৌমিত্র ব্যানার্জিকে আটক করা হয়। পরে তাকে জেরা করে বাকিদের গ্রেফতার করা হয়। সব কিছু খতিয়ে দেখে তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *