অবিশ্রান্ত বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থান জলমগ্ন, জলবন্দি কয়েক হাজার মানুষ

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই:
পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে গত কাল রাতভর বৃষ্টি হয়েছে। এই অবিশ্রান্ত বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থান থেকে জলবন্দি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ভৌগলিকভাবে নিচু অংশ হিসেবে কেশপুর, ঘাটাল, দাসপুর প্রভৃতি অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বহু গ্রাম জলমগ্ন হওয়ায় জলবন্দি হয়ে পড়েছে গ্রামগুলির কয়েক হাজার মানুষ। জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের খিরিশমূল গ্রাম জলমগ্ন। সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ। আজ সকালে এমনই ছবি ধরা পড়েছে।

কিছুদিন আগেই ঘাটাল মহকুমা একবার বন্যার ধাক্কা কাটিয়ে ওঠার পর আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলায় জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমে জলবন্দি হয়েছেন শহরবাসী। শহরের ৯, ১৯ নম্বর ওয়ার্ডের অবস্থা আরও খারাপ। পাশাপাশি খড়্গপুরে দক্ষিণ পূর্ব রেলের শাখায় অতিবৃষ্টির কারণে লাইনে ধ্বস নেমেছে। তার জন্য রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্টেশনে আটকে পড়েছে দূর পাল্লার বহু ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *