যারা তৃণমূল বিজেপি করে তাদের বাপ ঠাকুরদারাও জানে সুশান্ত ঘোষ কে? হুমকির ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ মার্চ: তৃণমূল-বিজেপি কে সুশান্ত ঘোষের হুমকির ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামে গিয়ে সিপিএমের কর্মী-সমর্থকদের আশ্বস্ত করতে সুশান্ত ঘোষ বলছেন, মাওবাদীরা তাঁকে চেনে এবং তৃণমূল-বিজেপি যারা করেন তাদের বাপ ঠাকুরদারাও জানে সুশান্ত ঘোষ কে। কেউ যদি গায়ে হাত দেয় ঘর থেকে টেনে এনে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিতে দেখা যাচ্ছে সেই ভিডিওতে। এই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা রাজনীতি সরগরম।

দিনকয়েক আগে শালবনী গ্রামে জনসংযোগ করতে গিয়েছিলেন সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়া সিপিএম নেতা সুশান্ত ঘোষ। ভিডিওতে দেখা যাচ্ছে সুশান্ত ঘোষ বলছেন, “মাওবাদীরা জানে সুশান্ত ঘোষ কী। যারা তৃণমূল করে তারাও জানে, তাঁদের বাপ ঠাকুরদাও জানে, যারা বিজেপি করে তাদের তাদের বাপ ঠাকুরদা–রাও জানে সুশান্ত ঘোষ কে। সুশান্ত ঘোষ যা বলে তাই করে। এতদিন এলাকায় ছিলাম না, তাই মানুষের পাশে দাঁড়াতে পারিনি। এখন যদি কারো গায়ে হাত পড়ে সোজা গাঁয়ে যাব, তাদের ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙ্গে আমিই চিকিৎসা করাব। এই সাহস যেন কেউ না দেখায়। এই তিন মাসের মধ্যে এলাকায় কারও গায়ে হাত দেওয়ার ক্ষমতা হয়নি।

শালবনী গ্রামে গিয়ে সুশান্ত ঘোষের এই হুমকির ভিডিও ভাইরাল হয়েছে। এই হুমকি বক্তব্য ভাইরাল হওয়ার পর বিরোধিতা করেছে রাজনৈতিক দলগুলি। তাদের দাবি সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি করার চেষ্টা করছেন সুশান্ত ঘোষ।এব্যাপারে সুশান্ত ঘোষ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। অনেক সিপিএম নেতার হাত-পা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরকম হামলা হলে ফল ভুগতে হবে। গণতন্ত্রে একতরফা বলে কিছু হয় না।

দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *