যাঁরা আজ বিভিন্ন দলে যোগ দিচ্ছেন তাঁরাই আমার রাজনীতিতে যোগ দেওয়ার কারণে কেরিয়ার খারাপ হওয়ার কথা বলেছিলেন: দেব

সাথী দাস, পুরুলিয়া, ২২ মার্চ: “সাত বছর আগে যখন আমি রাজনীতিতে আসি তখন ইন্ডাস্ট্রির অনেকে বলেছিলেন কেরিয়ার খারাপ হয়ে যাবে। যাঁরা বলেছিলেন তাঁরা ২০২১ এ বিভিন্ন দলে যোগ দিয়ে রাজনীতি করছেন।” পুরুলিয়ার রঘুনাথপুর ও পাড়ায় এই ভাবেই টলিউড অভিনেতা ও অভিনেত্রীদের বিভিন্ন দলে যোগ দেওয়া নিয়ে মন্তব্য করলেন সাংসদ অভিনেতা দেব।

একই সঙ্গে তৃণমূল আবার সরকার গড়বে বলে দাবি করলেন অভিনেতা দীপক অধিকারী। আজ রঘুনাথপুর ও পাড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে রোড শো করেন তিনি। রঘুনাথপুর কেন্দ্রের প্রার্থী হাজারি বাউরি ও পাড়ার উমাপদ বাউরির সমর্থনে রোড শো করেন। রঘুনাথপুরের একটি অস্থায়ী হেলিপ্যাডে নামেন জনপ্রিয় অভিনেতা দেব। সেখানে তাঁকে চাক্ষুষ করতে জড়ো হয়েছিলেন প্রচুর ফ্যান। প্রিয় অভিনেতাকে দেখে অভিভূত তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *