চন্দ্রকোনা টাউনের সুরেরহাটে এবারের জগদ্ধাত্রী পুজোর থিম ডোকরা শিল্প

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৩১ অক্টোবর : পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চন্দ্রকোনা টাউন এর সুরেরহাটে এবারের জগদ্ধাত্রী পুজোর থিম বাঁকুড়ার হারিয়ে যেতে বসা ডোকরা শিল্প।

দুর্গা, লক্ষ্মী, কালী পুজোর পর বাঙালি মেতে উঠেছে জগদ্ধাত্রী পূজায়। জগদ্ধাত্রী শুধুমাত্র হুগলি জেলার চন্দননগরে সীমাবদ্ধ নয়, এই পূজো ছড়িয়ে পড়েছে বাংলার সমস্ত জেলায়। কোথাও কোথাও চন্দননগরকেও টেক্কা দিচ্ছে। গতকাল চন্দ্রকোনা টাউনের সুরের হাট সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হলো। এই পুজো ষষ্ঠ বছরে পদার্পণ করলো। এই পুজো উপলক্ষে ছয় দিন ধরে মিলন মেলা এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ, সাংসদ অপরূপা পোদ্দার, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, পিংলার বিধায়ক অজিত মাইতি, দাসপুরের বিধায়কা মমতা ভূঁইয়া, চন্দ্রকোনার বিধায়ক তথা উৎসব কমিটির সভাপতি অরূপ ধাড়া, সমাজসেবী আশিষ হুদাইত, কাউন্সিলর সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

পূজো উপলক্ষে সায়নী ঘোষ বলেন, জেলার সমস্ত পূজোই এখন কলকাতাকে হার মানিয়ে দিচ্ছে,নকলকাতা থেকে আমাদের এখন জেলায় চলে আসতে হয় পুজো দেখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *