এবছর প্রত্যেক পুজো কমিটি ৭০ হাজার টাকা করে অনুদান পাবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ আগস্ট: এবছর প্রত্যেক পুজো কমিটি ৭০ হাজার টাকা করে অনুদান পাবে রাজ্য সরকারের তরফে। মঙ্গলবার রাজ্যের সব জেলার পুজো কমিটির সঙ্গে অন লাইনে বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনো ক্লাবকে কিনতে এই অনুদান দেওয়া হয় না। সরকারি বিভিন্ন প্রকল্প ও বিভিন্ন সচেতনতা মূলক প্রচার সকলের মাঝে তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করে পুজো কমিটিগুলি। এই কারণে প্রত্যেক পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে। গতবছর ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল, এবছর ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করায় খুশি প্রত্যেক পুজো কমিটি।

এদিন মুখ্যমন্ত্রী সব পুজো কমিটির উদ্দেশে জানায়, পুজো মণ্ডপে প্রবেশ ও বাহির হওয়ার দুটি রাস্তা করতে হবে। ভিড় এড়াতে বার বার মাইকিং করতে হবে। দুর্ঘটনা এড়াতে পুলিশকে ২৪ ঘণ্টা সর্তক থাকতে বলা হয়।
পর্যাপ্ত চিকিৎসক, নার্স, আলো, ব্যারিকেডের ব্যবস্থা রাখতে হবে। হেল্প লাইন নম্বর, ২৪ ঘণ্টা নজরদারি মধ্যে রাখতে হবে। অন্যদিকে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সব শিক্ষাস্থানের সুবিধার্থে র‍্যাগিং কমাতে হেল্প লাইন নম্বরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই নম্বরে কেউ অভিযোগ জানালে তাঁর পরিচয় গোপন রেখে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এ দিনের অন লাইনের মাধ্যমে জলপাইগুড়ি শহর ও শহরতলির প্রায় ১১৫টি পুজো কমিটিকে নিয়ে পুরসভার প্রয়াস হল ঘরে সভা হয়। সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুদীপ পাল, বিধায়ক প্রদীপ কুমার বর্মা, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল এছাড়া চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, লোপামুদ্রা অধিকারী সহ বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।

এদিকে পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “মুখ্যমন্ত্রী সকলের পাশে আছেন, এদিনের বৈঠক থেকে আরও একবার তা উঠে এসেছে। না চাইতেই ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রত্যেক পুজো কমিটিকে। জলপাইগুড়ির পুজো বরাবরই ভাল হয়, এবছর অনেক ভাল পুজো আমরা দেখবো এই আশা রাখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *