“এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় উন্নয়নের জয়”, শান্তিপুর উপ নির্বাচনে জিতে প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী ব্রজো কিশোর গোস্বামীর

আমাদের ভারত, নদিয়া, ২ নভেম্বর: “এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় উন্নয়নের জয়”, বিজেপি প্রার্থীর থেকে প্রায় ৬০ হাজারের বেশি ব্যবধানের ভোটে জিতে প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী বিধায়ক ব্রজো কিশোর গোস্বামীর। শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের প্রায় ৬৪ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী। যদিও এত ব্যবধানে জিতবে বলে আশা করেনি তৃণমূল নেতৃত্ব।

সদ্য জয়ী তৃণমূল বিধায়ক ব্রজো কিশোর গোস্বামী বলেন, সাধারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। এ জয় শান্তিপুরবাসীর জয়। আগামী দিনে শান্তিপুরকে কিভাবে আরও উন্নয়ন করা যায় সেদিকে নজর রাখব আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *