সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুলাই: চৰ্মরোগের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এজন্য ইতিমধ্যেই অত্যাধুনিক মেশিনও এসে পৌঁছে গেছে হাসপাতালে। বহু মানুষের শরীরে জন্মগত সহ নানা কারণে বিভিন্ন ধরনের দাগ ও ক্ষতজনিত কারণে দাগের সৃষ্টি হয়, যা মানসিক যন্ত্ৰণার কারণ হয়ে দাড়াঁয়। অনেকেই হতাশায় ভোগেন।নঅনেকেই দূর দূরান্তে পাড়ি দেন যন্ত্ৰণা থেকে মুক্তি পেতে। এবার বাঁকুড়াতেই এই চিকিৎসা মিলবে।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ পাৰ্থ প্ৰতিম প্ৰধান জানান, এই চিকিৎসার জন্য অত্যাধুনিক মেশিনও এসে পৌঁছে গেছে। এবার পরিাষেবা শুরু হবে। করোনা পরিস্থিতির কারণে রেগীদের নিরাপত্তার জন্য এখনই চালু তা করা সম্ভব না হলেও পরে সব স্বাভাবিক হলেই চালু হবে বলে আশা প্ৰকাশ করা হচ্ছে।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চৰ্মরোগ বিভাগের প্ৰধান ডাঃ অৰ্ঘ্য প্ৰসূন ঘোষ জানান, মেশিন এসে গেলেও করোনা পরিস্থিতির কারণে চিকিৎসা চালু করা সম্ভব হয়নি। তিনি বলেন, এই অত্যাধুনিক প্ল্যাটফৰ্ম লেজার প্ৰদ্ধতিতে তিন প্ৰকার দাগ ও ক্ষত নিরাময় সম্ভব। প্ৰথমত জন্মগত দাগ, দ্বিতীয়ত ক্ষত, ব্ৰন বা অন্য কোনও কারণে মুখে বা শরীরের দাগ সম্পূৰ্ণ ভাবে সারিয়ে তোলা যাবে। এছাড়াও অনেক মহিলাদের মুখে চুল গজিয়ে যায়। এই মেশিনের সাহায্যে তা পরিষ্কার করে দেওয়া যাবে।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিৎসক মহল থেকে সমস্ত কৰ্মীরা আশা প্ৰকাশ করেছেন যে
এই চিকিৎসা ব্যবস্থা চালু হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন দিগন্ত সূচিত হবে।

