এবার মাধ্যমিকে বাঁকুড়া জেলায় ছাত্রীর সংখ্যা বেশি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ মার্চ: আগামী কাল সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবার জেলায় মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশী। করোনা পরিস্থিতি কাটিয়ে এবার পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলেই খুশী। এবার মোট ৫৩ হাজার ১৫২ জন পরীক্ষার্থী মধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তারমধ্যে ছাত্র ২৫ হাজার ৫২৭ জন, সেখানে ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৬২৫। মোট ১৪১ পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তর সমস্ত রকম ব্যবস্থা অবলম্বন করেছে। পরীক্ষার্থীদের যাতে যাতায়াতের অসুবিধা না হয় তারজন্য পরীক্ষার দিন গুলিতে অধিক সংখ্যায় বাস চালানোর জন্য বাস মালিক সংগঠনের সাথে জেলা প্রশাসনের বৈঠক করা হয়।

এদিকে পরীক্ষা কেন্দ্র গুলির দু’শো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়াও করোনা সতর্কতার জন্য পরীক্ষা কেন্দ্র গুলিতে দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *