ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে এবার ব্যারাকপুর সাব জেলে তদন্তে সিবিআইয়ের প্রতিনিধি দল

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১ সেপ্টেম্বর: ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তের জন্য সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ। ভোট পরবর্তী হিংসায় বলি হওয়া বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত শুরু করেছিলেন সিবিআইয়ের প্রতিনিধি দল। ইতিমধ্যে সিবিআইয়ের এক প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া ভাটপাড়া পৌর এলাকার বাসিন্দা আকাশ যাদব, জে পি যাদব ও শোভা রাণী যাদবের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং ওই সমস্ত খুনের ঘটনার তদন্ত করেন। এবার সেই সমস্ত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জিজ্ঞেসাবাদ করতে ব্যারাকপুর সাব জেলে গেলেন সিবিআইয়ের প্রতিনিধি দল।

বুধবার সন্ধ্যায় সিবিআইয়ের দুই সদস্যের ওই প্রতিনিধি দল ব্যারাকপুর সাব জেলে যান এবং সূত্রের খবর এদিন তারা ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা মামলায় গ্রেপ্তার হওয়া ও জামিন পাওয়া অভিযুক্তদের মামলা সংক্রান্ত নথিগুলো খতিয়ে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *