এবার বিনে পয়সায় পুরুলিয়ায় ‘মা প্রকল্প’ র সুবিধা

আমাদের ভারত, পুরুলিয়া, ২২ মে: একই প্রকল্পের দুবার উদ্বোধন হল পুরুলিয়ায়। রাজ্য সরকারের ‘মা প্রকল্প’। ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া শহরেও চালু হয় ‘মা প্রকল্প’। পরে নির্বাচন বিধি লাগু হওয়ার পর এই প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে যায়। আজ ফের ঘটা করে এই প্রকল্পের উদ্বোধন হল পুরুলিয়া শহরের পৌরসভা চত্বরে। দুঃস্থ মানুষদের হাতে প্যাকেটবন্দি খাবারের সাথে সাথে মাস্ক ও সাবান তুলে দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু এই প্রকল্পের উদ্বোধন করলেন।

মন্ত্রী বলেন, “লকডাউনের মধ্যে খাবারের দোকান সব বন্ধ। তাই দু:স্থদের সমস্যায় পড়তে হচ্ছে। আগে খাবারের জন্য যে পাঁচ টাকা লাগতো, এখন করোনা পরিস্থিতিতে খাবার মিলবে বিনা পয়সায়।”

লকডাউনের সময় বিনা পয়সায় খাবার পেয়ে খুশি প্রকল্পের সুবিধা প্রাপকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *