এবার আমার আশা পূর্ণ হতে চলেছে, গারুলিয়ায় প্রচারে এসে বললেন মিঠুন চক্রবর্তী

প্রতীতি ঘোষ,ব্যারাকপুর, ১৫ এপ্রিল:
“দীর্ঘ ৪৪ বছর ধরে বাংলা শুধু দিল্লির বিরোধিতা করে গেছে। প্রথমে বামেরা আর এখন তৃণমূল কংগ্রেসও একই কাজ করে চলেছে। এরা রাজ্যে জয়ী হয় আর দিল্লি গিয়ে শুধু বিরোধিতা করে, ফলে বাংলার কোনো ভালো হয়নি কোনো উন্নতি হয়নি বাংলার।” নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুনীল সিং এর সমর্থনে গারুলিয়ার লেনিননগর মাঠে জনসভা করতে এসে এই ভাষাতেই প্রচার করলেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

তিনি বলেন, আমার স্বপ্ন মানুষের জন্য কিছু করা, আর এবার আমার সেই আশা পূর্ণ হতে চলেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসলে এই বাংলার প্রকৃত উন্নতি হবে।” এদিন প্রচারে এসে মিঠুন চক্রবর্তী বলেন “আমি কখনো মিথ্যা কথা বলে ভোট চাই না আমি যতটা কাজ করতে পারব ঠিক ততটা কাজ করার প্রতিশ্রুতি আপনাদের দেবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *