এবার গোয়া সফরে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গী অভিষেক-বাবুল

রাজেন রায়, কলকাতা, ১২ ডিসেম্বর: ত্রিপুরায় চেষ্টা চালিয়েও বিশেষ লাভ এখনো হয়নি তৃণমূলের। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে রাজনৈতিক জমি শক্ত করতে চেষ্টার কসুর করছেন না দলনেত্রী। রবিবার বেলার দিকে রাজ্য সরকারের বিশেষ বিমানে চেপে গোয়া উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে দুপুর তিনটে নাগাদ তিনি রওনা দেন। তার আগেই রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়।

গোয়ার আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই সফরের যে বাড়তি গুরুত্ব রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। উল্লেখ করার মতো বিষয় হল, সফরের আগের দিন শনিবার, ঘাসফুল শিবিরের তরফ থেকে আসন্ন গোয়া বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বেশ মহিলাদের জন্য আশ্বাস দেওয়া হয় গৃহলক্ষ্মী প্রকল্পে শুরু করার কথা। এই প্রকল্পের আওতায়, গোয়ার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রতিমাসে জমা পড়বে পাঁচ হাজার টাকা। যেখানে পশ্চিমবঙ্গে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয় মাত্র ৫০০ টাকা। এই ঘোষণা থেকে একটা বিষয় স্পষ্ট, ভারতের এই অঙ্গরাজ্য এখন ঘাসফুল শিবিরের নিশানায়।

কিছুদিন আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ঘাসফুল শিবিরে যোগ দেন। প্রিয়াঙ্কা গান্ধীর সফরে দিনে দলের একাধিক নেতা গণপদত্যাগ করেন। বিধানসভা ভোটের মুখে এই ইস্তফা যে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহলের একাংশ। সেই গণ ইস্তফার রেশ মিটতে না মিটতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের দুই ‘যোদ্ধাকে’ সঙ্গী করে এবার গোয়ায় পা রাখতে চলেছেন। মমতার এই সফরের দিকে যে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের নজর থাকবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহলের একাংশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *