এবার চুরি আটকাতে বর্ধমান সদর থানার পক্ষ থেকে পাড়ায় পাড়ায় মাইকিংয়ের মাধ‍্যমে প্রচার

আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২ ডিসেম্বর: বাড়িতে না থাকার কারণে বর্ধমান শহরে দিনকে দিন বেড়ে চলছে বাড়িতে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। বৃহস্পতিবার বর্ধমান সদর থানার পক্ষ থেকে বর্ধমান শহরের কেষ্টপুর, খাগরাগড় সহ বেশ কিছু জায়গায় মাইকিং করে এলাকায় সর্তক করলেন বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী। অনেকসময় দেখা যায় বাড়ির মালিক ভারাটিয়া রেখেছে। বাড়ির মালিক বাড়ি ছেড়ে অন‍্যত্র বেড়াতে গিয়েছে সেই সুযোগে ভারাটিয়া বাড়ির ভেতরে চুরি করে পালিয়ে যায়। বেশকয়েকদিন ধরে দেখা গেছে বর্ধমান শহরের বাবুরবাগ, কাঞ্চন নাগর, রথতলা, সাধনপুর, বাহির সর্বমঙ্গলা পাড়া সহ বেশ কিছু জায়গায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই প্রচারে যথেষ্ট খুশি এলাকার মানুষ।

এদিন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী মাইকিংয়ের মাধ‍্যমে জানান, যে সমস্ত বাড়িতে নতুন ভাড়া দেবেন সেই বাড়ির মালিককে থানা থেকে তিনদিনের মধ‍্যে রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আসতে হবে এবং সেটাকে ফিলাপ করে তার সাথে ভারাটিয়ার পরিচয়পত্র দিয়ে থানায় জমা দিতে হবে। তারপর থানা সেই তথ‍্য নিয়ে ভিরিফিকেশন করবে। এদিন তিনি মাইকিংয়ের মাধ‍্যমে আরও জানান, যারা রেজিস্টেশন ফর্ম আনবে না তাদের বিরুদ্ধে যথাযথ ব‍্যাবস্থা গ্ৰহণ করবে বর্ধমান সদর থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *