এবার বিজেপি মুখী টলিউডের অন্যতম মুখ যীশু সেনগুপ্ত!

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৯ মার্চ: এবার বিজেপি মুখী অভিনেতা যীশু সেনগুপ্ত! এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপির অন্দরে। দু-একদিনের মধ্যেই কলকাতায় বিজেপির হেস্টিংসের অফিসে বাংলা সিনেমার অন্যতম মুখ যীশু সেনগুপ্ত বিজেপিতে যোগদান করছেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, মাস দুয়েক ধরেই টলিউডের নামকরা অভিনেতা অভিনেত্রীরা সবাই বিজেপি মুখী। পায়েল সরকার, শ্রাবন্তী, যশ দাশগুপ্ত, হিরণের মত চিত্র তারকারা ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছে। তৃতীয় দফার প্রার্থী তালিকাতে অনেক তারকা মুখ দেখা যেতে পারে বলে দলীয় সূত্রে খবর।

চলতি সপ্তাহে যীশু সেনগুপ্ত সহ আরও বেশ কয়েকজন চিত্রতারকা বিজেপিতে যোগদান করতে পারেন। তাদের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে রাজ্য বিজেপি নেতারা। যদিও এব্যাপারে যিশু সেনগুপ্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *