সাথী দাস, পুরুলিয়া, ২২ মে: এই প্রথম করোনা প্রতিরোধে টিকা নিলেন অযোধ্যা পাহাড়ের বাসিন্দারা। আজ প্রথম দিনে পাহাড়ের হিলটপে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে উৎসাহ দিতে যান জেলাশাসক রাহুল মজুমদার। কয়েক জনকে নিয়েই এর সূচনা হয় আজ। দিনের শেষে ৫০ জন পাহাড়বাসী টিকা নেন বলে জেলাশাসক জানান। জেলাশাসকের আশাপ্রকাশ করে জানান, আগামী দিনে অযোধ্যা পাহাড়ের বাসিন্দারা সবাই টিকা নেবেন।

প্রসঙ্গত, উল্লেখ জেলায় কয়েক মাস আগে টিকাকরণ শুরু হয়। সারা জেলায় টিকা নেওয়ার ক্ষেত্রে উৎসাহ থাকলেও অযোধ্যা পাহাড়ের জনপদগুলিতে তেমনটা ছিল না। বিভিন্ন ভাবে তাঁদের তালিকাভুক্ত করে টিকা দেওয়ার কাজ অবশেষে আজ শুরু হয়। জেলাশাসক ছাড়াও প্রসাশনিক অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন অযোধ্যা পাহাড়ের টিকাকরণ কেন্দ্রে।

