মোমিনপুর হিংসা! এই সরকার সম্পূর্ণ ভাবে জেহাদিদের কাছে আত্মসমর্পণ করেছে, রাজ্যকে তোপ সুকান্তর

আমাদের ভারত, ১০ অক্টোবর: সন্ধ্যায় লালবাজার থেকে ছাড়া পান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মোমিনপুরে অশান্তির ঘটনার জেরে সেখানে যেতে চেয়েছিলেন তিনি সোমবার। কিন্তু সেখানে যাবার পথে সকালে চিংড়িঘাটা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সন্ধ্যায় লালবাজার থেকে মুক্তি পেয়ে বেরিয়েই সরাসরি তোপ দাগেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে। তার কথায় এই ঘটনা বাংলার মানুষের জন্য অশনি সংকেত। এই সরকার জেহাদিদের কাছে আত্মসমর্পণ করেছে।

সুকান্ত মজুমদার বলেন, “চিংড়িঘাটাতে কোনো ১৪৪ ধারা জারি ছিল না। মোমিনপুর সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। বৃহত্তর বাংলাদেশে তৈরির চেষ্টা চলছে। সেই চক্রান্ত যাতে মিডিয়ার সামনে চলে না আসে তাকে আটকানোর চেষ্টা চলছে। আমরা সেখানে পৌঁছালে সবটা মিডিয়ার সামনে চলে আসবে, তাই এই গ্রেপ্তার।” তিনি বলেন, মোমিনপুর এলাকায় হিন্দুদের তফসিলি সম্প্রদায়ের মানুষ কিভাবে নিপীড়িত শোষিত হয়েছেন সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সামনে ছড়িয়ে পড়েছে। এই সরকার সম্পূর্ণ ভাবে জেহাদিদের কাছে আত্মসমর্পণ করেছে। বাংলার মানুষের এটা ভাবা উচিত, গোটা রাজ্যে এটা নিয়ে পথ অবরোধ হয়েছে। তবে সেটা শুধু সুকান্ত মজুমদারের গ্রেপ্তারি নিয়ে নয়। তার থেকেও বড় ইস্যু মোমিনপুরের একবালপুরে যে ঘটনা ঘটেছে তা বাংলার মানুষের জন্য অশনি সংকেত বলে মনে হয়েছে।”

তার অভিযোগ, আলো নিভিয়ে দিয়ে এসব কান্ড ঘটানো হয়েছে। তিনি জানিয়েছেন, “এসসি কমিশনকে বলবো, প্রতিনিধি দল পাঠাতে। মিনি পাকিস্তানের জনকরা যদি সরকারে থাকে তবে বাংলায় অন্ধকার নামবে। কেন্দ্রীয় বাহিনী আসুক বাংলায় এটা আমাদের দাবি।”

আরও পড়ুন
Noakhali. “মালাউন মেয়েগুলোর গন্ধ আমার ভালো লাগে, ব্রাহ্মণ হোক আর চাঁড়াল হোক আর কৈবর্ত, যাই হোক”

আজ সকালে, সুকান্ত মজুমদারকে আটকানোকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে চিংড়িঘাটায়। নিউটাউনের বাড়ি থেকে মোমিনপুরে যাওয়ার পথে চিংড়িঘাটায় গার্ড দিয়ে তা রাস্তা আটকে দেওয়া হয়। দীর্ঘক্ষণ সুকান্ত গাড়িতে আটকে বসে থাকেন। এরপর কেন তাকে এভাবে আটক করা হচ্ছে তিনি পুলিশের কাছে জানতে চাইলে বচসা শুরু হয়। তারপরই সুকান্তকে গ্রেফতার করা হয়। পুলিশ অশান্তির আশঙ্কায় তাকে সেখানে যেতে বাধা দেয়। সুকান্ত প্রশ্ন তোলেন কোন ধারায় তাকে গ্রেফতার করা হচ্ছে। পুলিশ সেই সময় তার কোনো সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ। পুলিশ কোনো কথায় কান না দিয়ে গ্রেফতার করে তাকে প্রিজন ভ্যানে তোলে।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদে সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। আমরা ২৫ জন রিপোর্টার এর সঙ্গে যুক্ত। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *