পুরুলিয়ার ১৩ টি স্কুল রাজ্য স্তরের স্বচ্ছ বিদ‍্যালয় পুরস্কারের জন্য মনোনীত

সাথী দাস, পুরুলিয়া, ৪ জুলাই: সাতটি বিভাগে জেলার ১৯টি বিদ‍্যালয়কে ২৪ টি স্বচ্ছ বিদ‍্যালয় পুরস্কার ২০২১-২০২২ আনুষ্ঠানিক ভাবে দেওয়া হল। সোমবার পুরুলিয়া সার্কিট হাউসের সভাকক্ষে একটি অনুষ্ঠানে ওই পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি রাজ্য স্তরের সম্ভাবময় পুরস্কার প্রাপক স্কুলের নামের তালিকা ঘোষণা করা হয়। ১৩ টি স্কুল রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দা, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন), পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ‍্যায়, ডি আই সেকেন্ডারি, ডি আই প্রাইমারি ও ২৪টি স্কুলের প্রতিনিধিরা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারের সমগ্র শিক্ষা মিশনের ব‍্যবস্থাপনায় জেলার সমস্ত স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে পরিবেশ, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও আদর্শগত বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়া পানীয় জলের ব্যবস্থা, কোভিড বিধি মেনে চলার বিষয়গুলির জন্য পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *