আমাদের ভারত, ১৫ জুলাই: দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই সতর্কবার্তা দিলেন।
করোনার ডেল্টা প্রজাতি নিয়ে ইতিমধ্যেই বিশ্বের ১১১টি দেশ দুশ্চিন্তায় রয়েছে। হু’ এর প্রধান ট্রেড্রার্স জানান ডেল্টা প্রজাতি একদিকে তার প্রভাব বিস্তার করছে আর একদিকে মানুষের মধ্যে করোনা বিধি সঠিকভাবে না মানার প্রবণতার কারণেই বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
ঊর্ধ্বমুখী এই পরিসংখ্যান দেখেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন হু প্রধান। তারা জানিয়েছে করোনাভাইরাস ক্রমশ নিজেকে পরিবর্তন করছে এবং আরও সংক্রামক রূপ ধারণ করছে। তা কোনোভাবেই করোনা বিধি ভোলা চলবে না।
হু এর প্রধান এর কথায় করোনার ডেল্টা রূপ ইতিমধ্যেই বিশ্বের ১১১টি দেশে ছড়িয়েছে। আমরা আশঙ্কা করছি খুব তাড়াতাড়ি এইরূপ গোটা বিশ্বে আধিপত্য করবে। হু জানিয়েছে বিশ্বে করোনা সংক্রমনের সংখ্যা গত চার সপ্তাহের নতুন করে বাড়তে শুরু করেছে। হু নির্ধারিত ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে সংক্রমনের ঊর্ধ্বমুখী ধারা নজরে পড়েছে। হু প্রধান ট্রেড্রার্স বলেছেন কিছু কিছু দেশে টিকার অভাব আর টিকা হয়ে যাওয়া দেশগুলিতে করোনা বিধি না মানার ফলেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে আমরা পৌঁছেছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, সেপ্টেম্বরের মধ্যে পৃথিবীর সবকটি দেশকে তাদের মোট জনসংখ্যার অন্তত ১০ শতাংশকে টিকা দেওয়ার কাজ শেষ করতে হবে। আর চলতি বছরের শেষে প্রতিটি দেশের নাগরিকদের অন্তত ৪০ শতাংশকে টিকা দিতে হবে।

