গ্রামীন চিকিৎসকদের তৃতীয় কোলাঘাট ব্লক সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: গ্রামীন চিকিৎসকদের সুনির্দিষ্ট কোর্স ও সিলেবাস অনুযায়ী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে সার্টিফিকেট প্রদান ও সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় স্থায়ীভাবে নিয়োগের দাবিতে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন “প্রোগ্রেসিভ মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া” (পি.এম.পি.এ.আই.)এর কোলাঘাট ব্লক কমিটির আহ্বানে কোলাঘাট অভিনন্দন লজে তৃতীয় ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্লক কমিটির সভাপতি ডাঃ মোজাফফর আলি খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস, জেলা সম্পাদক ডাঃ মেহেতাব আলি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীর ভৌমিক ও পিএমপিএআই-এর রাজ্য সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি, জেলা সভাপতি অর্জুন ঘোড়ই, রামচন্দ্র সাঁতরা, ডাঃ অঞ্জন ঘাঁটা, কোলাঘাট ব্লক হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ।

সম্মেলন থেকে ডাঃ মোজাফফর আলি খাঁন’কে সভাপতি ও ডাঃ নিতাই বেরা’কে সম্পাদক করে অ্যাসোসিয়েশনের একটি শক্তিশালী ব্লক কমিটি গঠিত হয়। প্রায় দুই শতাধিক গ্রামীন চিকিৎসক সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *