খেমাশুলিতে কুরমী সম্প্রদায়ের পথ অবরোধের তৃতীয় দিন

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৬ এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে কুরমী সম্প্রদায়ের পথ অবরোধ আন্দোলন আজ তৃতীয় দিনে পড়ল। গতকাল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকারের সঙ্গে আদিবাসী কুুরমী সমাজ এবং কুরমী সমাজ পশ্চিমবঙ্গ এই দুই সংগঠনের নেতৃত্বের এক দফা বৈঠক হয়। বৈঠকের পরে জেলাশাসক এবং পুলিশ সুপার একসঙ্গে মধ্যস্থতা চলছে বলে সাংবাদিকদের জানান।

সমাধান সূত্র বেরোবে বলে জেলাশাসক আশা প্রকাশ করেছেন। শান্তিপূর্ণ পরিস্থিতিতে বৈঠক হয়েছে এবং রাজ্য সরকারের সঙ্গে অনবরত তারা কথা বলে চলেছেন বলেও তিনি জানান। এদিকে গতকাল গভীর রাতে সিদ্ধান্ত অনুসারে, আজ খেমাসুলিতে কুর্মী সম্প্রদায়ের লক্ষাধিক মানুষের জমায়েতের ডাক দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *