রাস্তা ছেড়ে তাঁরা ব্যবসা করবেন, জানালেন আসানসোলের হকাররা

আমাদের ভারত, আসানসোল, ২০ ডিসেম্বর: রাস্তা ছেড়ে হকারি করার কথা জানালেন হকাররা। আজ হকারদের পক্ষ থেকে পুরকর্তৃপক্ষকে একথা জানানো হয়। সোমবার আসানসোল পুর প্রশাসক অমরনাথ চেট্টাপাধ্যায়ের সাথে দেখা করে হকারদের সংগঠনের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

উল্লেখ্য, দু’দিন আগে পুর প্রশাসক অমরনাথ চেট্টাপাধ্যায় জানিয়েছিলেন, হকারদের জন্য রাস্তা দখল হয়ে যাচ্ছে।সাধারণ মানুষের পথচলা, এম্বুলেন্স যেতে বা গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে– সাধারন মানুষের অভিযোগ আসছে। ব্যবস্থা হিসেবে রাস্তা ছেড়ে হকারি করার কথা জানিয়েছিলেন তিনি। সোমবার আসানসোল পুরসভায় হকারদের একটি দল গিয়ে অমরনাথবাবুর সাথে দেখা করেন। বেরিয়ে হকারদের পক্ষ থেকে জানানো হয়, রাস্তা ছেড়ে সুষ্ঠুভাবে হকারি করবে হকাররা। যাতে যান চলাচলে অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হবে।

পুর প্রশাসক অমরনাথ চেট্টাপাধ্যায় বলেন, হকারদের রাস্তা ছেড়ে দোকান করার কথা বলা হয়েছে। এছাড়া আসানসোল সজ্বি বাজার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গেও আলোচনা হয়েছে। মানুষের সুবিধার্থে হকাররা এগুলো মেনে চলবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *