ওরা অনুব্রতকে গ্রেপ্তার করতে চায়, বিজেপির বগটুই কান্ডের রিপোর্ট নিয়ে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, ৩০ মার্চ: বগটুই কান্ডের সত্যতা যাচাইয়ের জন্য পাঁচ সদস্যের দল তৈরি করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে ওই দল রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট নিয়ে বিজেপি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন রিপোর্টের নাম রয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। মমতা বন্দ্যোপাধ্যায় কথায়, “তার মানে ওকে ওরা গ্রেপ্তার করতে চায়।”

দার্জিলিং থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি বিজেপির সত্যতা যাচাই কমিটির রিপোর্ট রয়েছে অনুব্রতের নাম। মমতা বলেন, “ওরা রিপোর্টে আমার জেলা সভাপতির নাম করেছে। এটা খুব খারাপ। তদন্ত না করে কি করে আমার জেলা সভাপতির নাম উল্লেখ করতে পারে? তার মানে ওকে গ্রেপ্তার করতে চায়। এটাতো ব্যক্তিগত শত্রুতার ব্যাপার হয়ে যাচ্ছে। সবাইকে গ্রেপ্তার করতে চায়। যারাই বিজেপির বিরোধিতা করছে ওরা সবাইকে গ্রেপ্তার করতে চায়। এভাবেই সবার মুখ বন্ধ করতে চাইছে বিজেপি। আমি বিজেপি ও কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের তীব্র নিন্দা করছি।”

মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, সিবিআই তদন্ত যখন চলছে তখন বিজেপি কিভাবে পৃথক অনুসন্ধান চালিয়ে তার রিপোর্ট পেশ করতে পারে?
তিনি বলেন, “আমি সিবিআইকে পূর্ণ সহযোগিতা করছি, কিন্তু এই ব্যাপারে আমার একটা পর্যবেক্ষণ আছে। তদন্ত যখন চলছে তখন এই সমস্ত রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে। তদন্তকে দুর্বল করবে। রাজনৈতিক কারণে তদন্তের অপব্যবহার হচ্ছে। আমি এই ধরনের কাজের তীব্র নিন্দা করছি। সরকারকে অবশ্যই দেখতে। ক্ষমতার অপব্যবহার তদন্তকে ভুল পথে চালিত করবে। মানুষ তদন্তকারী সংস্থার উপর বিশ্বাস হারাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *