রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে টাকা ছিনতাই, আতঙ্কে শান্তিপুরের যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ মার্চ: দিনের বেলায় এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। নদিয়ার ফুলিয়ার ঘটনা।

শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের যুবক প্রীতম দেবনাথ এর অভিযোগ, গতকাল বিকেলে বিডিও অফিস থেকে স্বাস্থ্য সাথীর কাজ করে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় ফুলিয়ায় রাস্তার উপরে বেশ কিছু দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। এরপর তার কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে। ওই যুবক দিতে রাজি না হওয়ায় রাস্তায় ফেলেই বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ওই যুবক চেঁচামেচি করতেই এলাকার লোকজন ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

গুরুতর আহত অবস্থায় ওই যুবক শান্তিপুর হাসপাতালে যায় চিকিৎসার জন্য। শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে শনিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত যুবক। একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। ওই যুবক জানায় সময় মত যদি এলাকার লোকজন ছুটে না আসত তাহলে প্রাণের মেরে ফেলত তাকে। এই ঘটনার পর থেকে চোখেমুখে যথেষ্টই আতঙ্কের ছাপ ওই যুবকের। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *