মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল ওরা, টিটাগড়ে বললেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী

আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ মার্চ: “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেদিনীপুরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল ওরা। এই নোংরামিটা ভালো লাগছে না। বিজেপি বুঝে গিয়েছে, দিদি থাকলে ওরা বাংলায় ক্ষমতায় আসবে না। তাই ওরা দিদিকে আঘাত করেছে।” বললেন ব্যারাকপুরের সেলিব্রিটি তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে এদিন সন্ধ্যায় ব্যারাকপুর ও টিটাগড় পৌরসভার ২ পৌর প্রশাসককে সঙ্গে নিয়ে কর্মিসভা করেন রাজ চক্রবর্তী। এই কর্মিসভায় বেশ কয়েকজন বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজ চক্রবর্তী দলে যোগ দেওয়া কর্মীদের হতে দলীয় পতাকা তুলে দেন। এদিনের কর্মিসভায় ৫ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *