রাজেন রায়, কলকাতা, ১৩ ডিসেম্বর: কলকাতায় চলছে জোর কদমে নির্বাচনী প্রচার। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন দলের প্রার্থীরা ভোটের প্রচারে নেমেছেন। বিভিন্ন পদ্ধতিতে জনসংযোগ বাড়ানোর কাজ চালাচ্ছেন প্রার্থীরা। বেশ কয়েয়দিন আগে থেকেই পুরোদমে শুরু হয়ে গিয়েছিল প্রচার। তবে বিজেপি নেতাদের প্রচার নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না দেবাংশু ভট্টাচার্য।

কলকাতায় প্রচারে নেমেছেন দেবাংশু ভট্টাচার্য। হুড খোলা গাড়িতে প্রার্থীর হয়ে প্রচারে তাকে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারের ছবি দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি লিখেছেন, ‘এবার খেলা হবে না। কারণ মাঠে অন্য টিমের প্লেয়ার নেই। প্রতিটা প্রচারের মিছিল বিজয় মিছিলের রূপ নিচ্ছে সর্বত্র।”

