প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৬ আগস্ট: “ত্রিপুরারতে খেলা শুরু হয়ে গেছে। ত্রিপুরাতে তৃণমূল সরকার গঠন করবে, “ব্যারাকপুরে খেলা দিবস কর্মসূচির সূচনা করতে এসে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতাদের ওপর হামলা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিধায়ক রাজ চক্রবর্তী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা হবে কর্মসূচির ফুটবল খেলায় নিজে পায়ে বল নিয়ে মাঠে নেমে ফুটবল খেললেন বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফুটবল খেলায় হাড্ডাহাড্ডি টক্কর হয় বিধায়ক রাজ চক্রবর্তী একাদশ বনাম পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাসের দলের মধ্যে। এদিন ভারতীয় জাতীয় ফুটবল দলের সদস্যরা ও ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফুটবল দলের খেলোয়াড়রাই এদিনের খেলায় অংশ গ্রহণ করেন। এদিন বিধায়ক রাজ চক্রবর্তী ও পৌর প্রশাসক উত্তম দাস দু’জনকেই মাঠে ফুটবল পায়ে খেলতে দেখা যায়।
বিধায়ক রাজ চক্রবর্তী’ একটাই বার্তা দিলেন, “বিজেপির কাজ হচ্ছে মারামারি করা। ওরা ভয় পাচ্ছে। ত্রিপুরাতে খেলা হবে আর খেলা হচ্ছে। এখন শুধু দেখার পালা। আমাদের মেরে দমাতে পারবে না। অনেক বড় খেলা হবে।”

