মাওবাদীদের ডাকা বনধে সাড়া ছিল না পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৮ এপ্রিল: বনধে সাড়া পড়ল না পুরুলিয়ায়। যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। দোকানপাট, হাট বাজার খোলা। রাজ্য সরকার দুষ্কৃতীদের স্পেশাল হোম গার্ড পদে নিয়োগ করেছে, এই অভিযোগ তুলে বাংলা বনধ সফল করার ডাক দিয়ে পোস্টার পড়েছিল বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েতের খয়েরবনি গ্রামে। স্বভাবতই পুরুলিয়া থেকে বাঁকুড়া জেলার রায়পুর রুটে বেসরকারি বাস কম চলছে।

বনধের আংশিক প্রভাব পড়েছিল বান্দোয়ানে। স্কুল, অফিস খোলা থাকলেও দোকান পাট বন্ধ ছিল। বেসরকারি বাস চলাচল না করায় বনধের খানিকটা যোগাযোগ ব্যবস্থা অচল ছিল জঙ্গলমহলের এই এলাকা। বাঘমুন্ডিতে দোকান পাট খোলা ছিল। বেসরকারি বাস না চলায় প্রভাব পড়ে বাজারগুলোতে। ফলে মাওবাদী নামাঙ্কিত ওই লেখা পোষ্টারের কার্যত ভিত্তি নিয়ে প্রশ্ন উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *