ভোটের আগে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাপড়ায় ব্যাপক চাঞ্চল্য

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ মার্চ:
নদীয়ার চাপড়ার হাতিশালায় ভোটের আগে ফের বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়৷ দীর্ঘদিন ধরেই চাপড়ার হাতিশালা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত৷ একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটেছে, উদ্ধার হয়েছে বোমা৷ সেই কারণে ভোটের সময় নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হয়েছে চাপড়া থানার পুলিশ৷

সোমবার রাতে হাতিশালায় তল্লাশি চালানোর সময় দক্ষিণ পাড়ার তৈয়ব সেখের বাড়ির পিছন থেকে একজার ভর্তি বোমা উদ্ধার হয়৷ জারটি মাটিতে পোঁতা ছিল৷ তল্লাশি চালানোর সময় সেটি পুলিশের নজরে পড়ে৷ এর ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ সকাল থেকেই চাপড়া থানার পুলিশ ওই এলাকা থেকে ঘিরে রেখেছে৷ খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডকেও৷ তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে বলে জানা গিয়েছে।

ঐ বাড়ির এক মহিলা ফতেমা সেখ জানান, ‘ রাতের বেলায় পুলিশ এসে হঠাত আমাদের বাড়ির সকলকে ডেকে বলে বোম কোথায় আছে বল। আমারা গরিব মানুষ ঐ সব কিছুই জানি না। আমাদের বাড়ির পাশে বাঁশবাগান থেকে নাকি পুলিশ বোমা উদ্ধার করেছে। এই বিষয়ে আমরা কিছুই জানি না, ওখানে কিভাবে বোমা এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *